চলে গেলেন চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন।
- Apr 4, 2016
- 1 min read

বাংলাদেশের চলচ্চিত্র নির্মাতা শহীদুল ইসলাম খোকন মারা গেছেন।
চলচ্চিত্রে জাতীয় পুরস্কার পাওয়া এই পরিচালক দীর্ঘদিন ধরে মুখগহ্বরে নার্ভের বিরল অসুখ মোটর নিউরন ডিজিজে আক্রান্ত ছিলেন। এই রোগের বস্তুত কোন চিকিৎসা নেই।
তাঁকে বেশ লম্বা সময় ধরে হাসপাতালে কৃত্রিম উপায়ে শ্বাস-প্রশ্বাস দিয়ে বাঁচিয়ে রাখা হয়েছিল।
চলচ্চিত্র নির্মাতা শাহ আলম কিরণ জানিয়েছেন আজ সকালে রাজধানীর উত্তরার একটি হাসপাতালে মারা যান তিনি।
মূলত অ্যাকশন ছবির জন্য পরিচিত ছিলেন শহীদুল ইসলাম খোকন।
অভিনেতা রুবেলের সাথে তার অনেকগুলো ছবি রয়েছে।
তিনি নিজেও পরিচালনার পাশাপাশি মাঝে মাঝে অভিনয়ও করতেন।
তার নির্মিত জনপ্রিয় চলচ্চিত্রের মধ্যে রয়েছে লড়াকু, পালাবি কোথায়, ঘাতক, ম্যাডাম ফুলি, লাল সবুজ, রংবাজ ইত্যাদি।
আজ বিকেলে আসর নামাজের পর তার জানাজা অনুষ্ঠিত হবে।
এর পর বরিশালে তার পারিবারিক কবরস্থান দাফন হতে পারে।





















Comments